Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে, স্বাগতম: নাসীরুদ্দিন পাটোয়ারী

February 26, 2026
A A
শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে, স্বাগতম: নাসীরুদ্দিন পাটোয়ারী

ছাত্ররাজনীতিমুক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর রাজনৈতিক কর্মসূচি পালন এবং স্লোগান দেওয়ার অভিযোগ তুলেছেন বুয়েট শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নাসীরুদ্দীন পাটোয়ারী বুয়েটে তারাবির নামাজ পড়তে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। আবরার ফাইয়াজ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, বুয়েটের বর্তমান অরাজনৈতিক পরিবেশ দুটি জীবনের বিনিময়ে পাওয়া। তিনি আক্ষেপ করে বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী নামাজ পড়তে আসতেই পারেন, কিন্তু নামাজের পর স্লোগান বা মিছিল দিয়ে ক্যাম্পাসের অরাজনৈতিক পরিবেশের বড় ধরনের ক্ষতি করা হয়েছে।

শিক্ষার্থীদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি জানান, বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর আমন্ত্রণে তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাকে জানানো হয় যে কোনো বক্তব্য দেওয়া যাবে না এবং তিনি তাৎক্ষণিকভাবে তা মেনে নিয়েছিলেন।

আরওপড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

নাসীরুদ্দীনের দাবি, তিনি শুধু শহীদ আবরার ফাহাদ এবং পিলখানায় নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন। কোনো মিডিয়া ব্রিফিং বা রাজনৈতিক বক্তব্য দেননি। পরবর্তীতে পলাশীতে গিয়ে তিনি প্রেস ব্রিফিং করেন এবং সেখানে কেউ স্লোগান দিলে তিনি নিজেই তাদের থামিয়ে দেন বলে উল্লেখ করেন।

বুয়েটের অরাজনৈতিক সিদ্ধান্তের প্রতি নিজের সর্বোচ্চ সম্মান রয়েছে জানিয়ে নাসীরুদ্দীন বলেন, তাঁর কর্মকাণ্ডে যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে তিনি বুয়েট শিক্ষার্থীদের আদালতের কাছে নতি স্বীকার করতে রাজি আছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Related Posts

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
বাংলাদেশ

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

September 18, 2026
গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বাংলাদেশ

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

September 18, 2026
হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন,  কারণ কী

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০