শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
A A
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
Share on FacebookShare on Twitter

গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সংঘটিত এই হামলায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০–৮০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পর পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে।

ক্ষতিগ্রস্তদের দাবি, হামলাকারীরা কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার নেপথ্যে পোশাক কারখানার ঝুট ব্যবসা এবং ইন্টারনেট সংযোগ বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা উঠে এসেছে। ভুক্তভোগী শাহীন মিয়ার অভিযোগ, একটি প্রভাবশালী মহল তাঁর বৈধ ইন্টারনেট ব্যবসা দখলে নিতে চাপ দিচ্ছিল। তাদের দাবি না মানায় এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের তথ্য পাওয়া গেলেও লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই হামলার পর থেকে নিরাপত্তার শঙ্কায় স্থানীয় আশপাশের অনেক দোকানপাট বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর

এনসিপি

নোংরামি স্বাভাবিক হলে কেউই নিরাপদ থাকে না: মিতু

এপ্রিল ২৪, ২০২৬
বাংলাদেশ

এই সন্ত্রাসীদের সামলান, বিচার করুন: প্রধানমন্ত্রীকে সাদিক কায়েম

এপ্রিল ২৪, ২০২৬
প্রধান সংবাদ

সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের নাম প্রকাশ করলো ঢাবি সাংবাদিক সমিতি

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নোংরামি স্বাভাবিক হলে কেউই নিরাপদ থাকে না: মিতু

এপ্রিল ২৪, ২০২৬

এই সন্ত্রাসীদের সামলান, বিচার করুন: প্রধানমন্ত্রীকে সাদিক কায়েম

এপ্রিল ২৪, ২০২৬

সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের নাম প্রকাশ করলো ঢাবি সাংবাদিক সমিতি

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version