শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
A A
ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজের জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (র.)-এর মাজারে জুমার নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমেই প্রধানমন্ত্রীর এই সফরের সূচনা হবে। সরকারের নতুন এই সামাজিক নিরাপত্তা উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে বগুড়াকেই বেছে নেওয়া হয়েছে। এটি বর্তমান সরকারের অন্যতম বড় একটি জনকল্যাণমূলক প্রকল্প হতে যাচ্ছে।

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক বা পাইলটিং কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় যোগ্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত এই কমিটিগুলোর পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি দল কাজ করছে।

জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার মূল অংশীদার হবেন। প্রতিটি পরিবার থেকে একজন নারী সদস্যের নামে এই কার্ড নিবন্ধিত হবে।

প্রাথমিকভাবে চার মাস পাইলটিং চলার পর এর ফলাফল মূল্যায়ন করা হবে। সফলতার ভিত্তিতে পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এই ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের আর্থিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ, ঢাকা সফরের অপেক্ষায় শাহবাজ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
জামায়াত

এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
প্রধান সংবাদ

প্রয়োজনে জান দেব, তবুও কখনো হাসিনাতন্ত্র ফিরতে দেব না: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • উন্মুক্ত ওয়াইফাই এড়িয়ে চলুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুসলিম উম্মাহর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version