শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা না দেওয়ায় প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
A A
চাঁদা না দেওয়ায় প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

যশোরে ঝিকরগাছায় মনগড়া চাঁদা না দেওয়ায় এক প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একদল বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যার পর উপজেলার চন্দ্রপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত প্রবাসী ইমানুর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ইমানুর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি ও তাঁর স্বজনদের দাবি, ইমানুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় স্থানীয় বিএনপি সমর্থিত একটি চক্র তাঁর কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই বর্বরোচিত হামলা চালানো হয়।

স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় ইমানুর বাজারে যাওয়ার পথে একই গ্রামের সবুজ, সুমন, শামীমসহ ৫-৬ জন বিএনপি কর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইমানুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরওপড়ুন

চাঁদপুরে জুলাই শহীদ আজাদ সরকারের স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও ছেলেকে কুপিয়ে জখম

সড়কে পড়েছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ জুয়েল জানান, ইমানুরের শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম এই ঘটনায় ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি জানান, বিষয়টি সরাসরি চাঁদাবাজি নয়, বরং রাজনৈতিক বিরোধের জের। দুই দিন আগে আওয়ামী লীগের এক নেতা জামিনে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, হামলা ও সংঘর্ষের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

চাঁদপুরে জুলাই শহীদ আজাদ সরকারের স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও ছেলেকে কুপিয়ে জখম
বাংলাদেশ

চাঁদপুরে জুলাই শহীদ আজাদ সরকারের স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও ছেলেকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৪, ২০২৬
সড়কে পড়েছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা
বাংলাদেশ

সড়কে পড়েছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

সেপ্টেম্বর ৪, ২০২৬
কুমিল্লায় নিষিদ্ধ আ. লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন গ্রেপ্তার
আওয়ামী লীগ

কুমিল্লায় নিষিদ্ধ আ. লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন গ্রেপ্তার

সেপ্টেম্বর ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদপুরে জুলাই শহীদ আজাদ সরকারের স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও ছেলেকে কুপিয়ে জখম

চাঁদপুরে জুলাই শহীদ আজাদ সরকারের স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও ছেলেকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৪, ২০২৬
সড়কে পড়েছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

সড়কে পড়েছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

সেপ্টেম্বর ৪, ২০২৬
কুমিল্লায় নিষিদ্ধ আ. লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন গ্রেপ্তার

কুমিল্লায় নিষিদ্ধ আ. লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন গ্রেপ্তার

সেপ্টেম্বর ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০