রবিবার, মার্চ ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঢাকা পলিটেকনিকে ছাত্রদলের হামলা ও হল দখল: আহত ৬, শিবিরের ওপর দায় চাপানোর অভিযোগ

- তুর্জ খান
মার্চ ৩, ২০২৬
A A
ঢাকা পলিটেকনিকে ছাত্রদলের হামলা ও হল দখল: আহত ৬, শিবিরের ওপর দায় চাপানোর অভিযোগ
Share on FacebookShare on Twitter

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে ছাত্রদলের বহিরাগত সশস্ত্র কর্মীদের হামলার খবর পাওয়া গেছে। হল দখলের উদ্দেশ্যে চালানো এই হামলায় অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকবিতণ্ডা থেকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।

অভিযোগ উঠেছে, ছাত্রদলের কর্মীরা দফায় দফায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের রুমে ঢুকে বর্বরোচিত হামলা চালায় এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার পর ছাত্রদল তাদের ব্যবহৃত রড, চাপাতি ও দেশীয় অস্ত্রগুলো শিবিরের কর্মীদের রুমে ঢুকিয়ে রেখেছে যাতে দোষ চাপানো যায়। অথচ এর আগে প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে লাইভ চেকিংয়ে ওই রুমগুলোতে কোনো অবৈধ কিছু পাওয়া যায়নি।

আক্রান্তদের মধ্যে শান্ত সরকার নামে এক হিন্দু শিক্ষার্থী জানান, ছাত্রদলের সশস্ত্র কর্মীরা তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, তাকে ছুরিকাঘাত করে এর দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করেছিল হামলাকারীরা। আহত শিক্ষার্থীদের দাবি, ৫ই আগস্টের আগে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে যুক্ত থাকা কর্মীরাই এখন ছাত্রদলের ব্যানারে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

বর্তমানে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হলের বাইরে অবস্থান করছেন এবং ছাত্রদলের বহিরাগত কর্মীরা হলের ভেতরে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবকে গুলি: আটক ১

মার্চ ১৫, ২০২৬
এনসিপি

গণভোট মানেন কি মানেন না—স্পষ্ট করুন: নাহিদ ইসলাম

মার্চ ১৫, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদল সভাপতির নেতৃত্বে গাড়ি আটকে ১৬০টি মুরগি চুরি

মার্চ ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

মার্চ ১৫, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবকে গুলি: আটক ১

মার্চ ১৫, ২০২৬

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ

মার্চ ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version