বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছাত্রদল সভাপতির নেতৃত্বে গাড়ি আটকে ১৬০টি মুরগি চুরি

- তুর্জ খান
মার্চ ১৫, ২০২৬
A A
ছাত্রদল সভাপতির নেতৃত্বে গাড়ি আটকে ১৬০টি মুরগি চুরি
Share on FacebookShare on Twitter

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজ ছাত্রদলের সভাপতির নেতৃত্বে প্রাণ-আরএফএল গ্রুপের একটি মুরগিবাহী গাড়ি আটকে লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় অবস্থিত হবিগঞ্জ এগ্রো লিমিটেডের ৩নং গেটের সামনে এই ঘটনা ঘটে।

প্রাণ কোম্পানির ম্যানেজার মাসুদ আহমেদ জানান, তাঁদের খামার থেকে লেয়ার মুরগি নিয়ে একটি গাড়ি বের হওয়ার পরপরই একদল যুবক গতিরোধ করে। গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়ার (ফারহান শাকিল) নেতৃত্বে ১৫-২০ জন যুবক জোরপূর্বক গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি লুট করে নিয়ে যায়।

মুরগি চুরির পাশাপাশি হামলাকারীরা গাড়ির ড্রাইভার ও হেলপারের ওপর চড়াও হয়ে তাঁদের মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কোম্পানির সুপারভাইজার আশফাক বাধা দিতে এলে তাঁর মোটরসাইকেলের চাবিও কেড়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় চাবি ও একটি মোবাইল ফেরত দিলেও বাকি মালামাল ও মুরগি নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাকিলের নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। তবে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, শাকিল কমিটির সভাপতি হলেও দলীয় কোনো আন্দোলন-সংগ্রামে তাঁকে কখনো সক্রিয় দেখা যায়নি। দলীয় পদের অপব্যবহার করে এমন কর্মকাণ্ডে কর্মীরাও ক্ষুব্ধ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপি

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬
জামায়াত

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
বাংলাদেশ

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬

প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

মে ৭, ২০২৬

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version