বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রিটের আদেশ আজ

- তুহিন সিরাজী
মার্চ ৩, ২০২৬
A A
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রিটের আদেশ আজ
Share on FacebookShare on Twitter

‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশের কথা জানানো হয়।

এর আগে সোমবার (০২ মার্চ) শুনানি শেষে আদালত আদেশ দেন। ২৫ ফেব্রুয়ারি রিটটি শুনানির জন্য ১ মার্চ দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ নতুন করে দিন নির্ধারণ করেন।

‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট দায়ের করেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান।

পটভূমিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তী সময়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষরিত হয়। এটি রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে একটি ঐকমত্যভিত্তিক রাজনৈতিক দলিল হিসেবে বিবেচিত।

রিট দায়েরের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদের কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

রিটে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সনদের আওতায় গণভোট আয়োজন অসাংবিধানিক ও অবৈধ। গণভোটের উদ্যোগ সংবিধানের ৬৫, ১২৩(৩)(৪) ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদের বিরোধী বলেও দাবি করা হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সংস্কারের সুযোগকে হত্যা করছে বাংলাদেশ! অভিযোগের তীর বিএনপির দিকে

এপ্রিল ২৩, ২০২৬
প্রধান সংবাদ

আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: সংসদে বিরোধী দলীয় নেতা

এপ্রিল ২৩, ২০২৬
প্রধান সংবাদ

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ আজ

এপ্রিল ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ২৩, ২০২৬

সংস্কারের সুযোগকে হত্যা করছে বাংলাদেশ! অভিযোগের তীর বিএনপির দিকে

এপ্রিল ২৩, ২০২৬

আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: সংসদে বিরোধী দলীয় নেতা

এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version