বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইসরায়েলি মন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন, অবিলম্বে হামলা বন্ধের আহ্বান

- তুর্জ খান
মার্চ ৪, ২০২৬
A A
ইসরায়েলি মন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন, অবিলম্বে হামলা বন্ধের আহ্বান
Share on FacebookShare on Twitter

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করেছে চীন। মঙ্গলবার (৩ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের সঙ্গে এক ফোনালাপে বেইজিংয়ের এই কঠোর অবস্থান তুলে ধরেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ওয়াং ই অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীন বরাবরই ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে সংকট সমাধানের পক্ষে। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে জানান যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা যখন অগ্রগতির দিকে ছিল, তখনই এই ভয়াবহ হামলার মাধ্যমে সেই শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শক্তি প্রয়োগ কখনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং এটি দীর্ঘমেয়াদী সংঘাত ও গুরুতর পরিণতি ডেকে আনে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা নিহত হয়েছেন। চীন এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছে। বেইজিং মনে করে, এই হামলা মধ্যপ্রাচ্যকে এক অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

ইরানি রেড ক্রিসেন্টের তথ্যমতে, ইসরায়েলি-মার্কিন এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭৮৭ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ জন শিশুর প্রাণহানি বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। আক্রান্ত হয়েছে অসংখ্য হাসপাতাল ও বেসামরিক স্থাপনা। বিপরীতে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে তেলআবিব ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে।

ইরানের এই প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে শতাধিক। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে চীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইরান-ইসরায়েল সংঘাত যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে বিশ্ব সম্প্রদায়ের নজর দেওয়ার তাগিদ দিয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ২৩, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজে সমুদ্রের তলদেশের ইন্টারনেট ক্যাবল নিয়ে যে হুঁশিয়ারি দিল ইরান

এপ্রিল ২৩, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজে আইআরজিসির স্পিডবোট মহড়া, ইরানের সক্ষমতা নিয়ে নতুন আলোচনা

এপ্রিল ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ২৩, ২০২৬

সংস্কারের সুযোগকে হত্যা করছে বাংলাদেশ! অভিযোগের তীর বিএনপির দিকে

এপ্রিল ২৩, ২০২৬

আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: সংসদে বিরোধী দলীয় নেতা

এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version