বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করায় বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ৪, ২০২৬
A A
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করায় বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
Share on FacebookShare on Twitter

ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকায় নিজের সন্তানকে আইনি প্রক্রিয়ায় ‘ত্যাজ্য’ ঘোষণা করেছেন ঝিনাইদহের এক বাবা। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মো. আবু জাফর নামে এক ব্যক্তি। তার ছেলে মো. নাহিদ হাসান সবুজ (২৪) ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

হলফনামা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী আবু জাফর তার ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পরও তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ কার্যালয় পুনরায় চালুর প্রক্রিয়ায় সবুজের সম্পৃক্ততা বাবা হিসেবে তিনি মেনে নিতে পারেননি।

আবু জাফর তার শপথনামায় দাবি করেন, ছেলে সবুজের কোনো আয়-রোজগার বা দেনা-পাওনার সাথে পরিবারের কোনো সম্পর্ক নেই। সবুজ বর্তমানে পরিবারের সাথে না থেকে নিজের খেয়ালখুশি মতো আলাদা বসবাস করছেন। বারবার সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় এবং দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কাজ করায় তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

আরওপড়ুন

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

আইনি এই প্রক্রিয়ার মাধ্যমে বাবা ও ছেলের মধ্যে সব প্রকার রক্ত সম্পর্কীয় ও আইনি বিচ্ছেদ ঘটানো হয়েছে। আবু জাফর স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে সবুজ যদি কোনো বেআইনি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়ান, তবে তার দায়ভার তিনি বা তার পরিবারের কেউ নেবেন না। ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনাটি ঝিনাইদহ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার
বাংলাদেশ

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

মার্চ ৪, ২০২৬
শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা
বাংলাদেশ

শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

মার্চ ৪, ২০২৬
গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় হট্টগোল: জামায়াত নেতাকে মারধরের চেষ্টা, সভা পণ্ড
বাংলাদেশ

গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় হট্টগোল: জামায়াত নেতাকে মারধরের চেষ্টা, সভা পণ্ড

মার্চ ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে সফরে গেলেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধান!

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আবারও ইরানের গার্লস স্কুলে ইসরায়েলের হামলা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

আবারও ইরানের গার্লস স্কুলে ইসরায়েলের হামলা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

মার্চ ৪, ২০২৬
বাবা-মা, স্ত্রী ও নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন আসিফ মাহমুদ

বাবা-মা, স্ত্রী ও নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন আসিফ মাহমুদ

মার্চ ৪, ২০২৬
ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন

ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন

মার্চ ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০