Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

বাবা-মা, স্ত্রী ও নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন আসিফ মাহমুদ

March 4, 2026
A A
বাবা-মা, স্ত্রী ও নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন আসিফ মাহমুদ

নিজের এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্তারিত তথ্য তুলে ধরেন।

আসিফ মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে তার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী জমা দিয়েছেন। তবুও জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে তিনি নিজের পাশাপাশি বাবা, মা এবং স্ত্রীর ব্যাংক হিসাবও জনগণের সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা জমা থাকলেও, শিক্ষক হিসেবে নেওয়া ১০ লাখ টাকা সার্ভিস লোনের বিপরীতে তিনি এখনো ৮২ হাজার ৩৫ টাকা দেনায় আছেন। তার মায়ের একমাত্র ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

আরওপড়ুন

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

নিজের ব্যক্তিগত সম্পদের হিসাব দিয়ে সাবেক এই উপদেষ্টা জানান, তার দুটি ব্যাংক অ্যাকাউন্টের একটিতে (সোনালী ব্যাংক) রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি তার সেলারি অ্যাকাউন্ট, যেখানে উপদেষ্টা থাকাকালীন বেতন ও ভাতাদি জমা হতো। ১৬ মাসের দায়িত্ব পালনকালে ওই অ্যাকাউন্টে মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা ক্রেডিট এবং ৭৬ লাখ ৩ হাজার টাকা ডেবিট হয়েছে। বর্তমানে তার দুটি অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

আসিফ মাহমুদ জোর দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার পরিবারের সম্পদ নিয়ে মিথ্যা জল্পনা ছড়ানো হচ্ছে। এই স্বচ্ছতার মাধ্যমে তিনি প্রমাণ করতে চান যে, দায়িত্ব পালনকালে তিনি বা তার পরিবার কোনো অবৈধ সম্পদ অর্জন করেননি। তিনি আরও জানান, মঙ্গলবার শুধু নিজের হিসাব দেওয়ার কথা থাকলেও স্বচ্ছতার স্বার্থে পরে পুরো পরিবারের তথ্য দেওয়ার সিদ্ধান্ত নেন।

Related Posts

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬
আন্তর্জাতিক

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
প্রধান সংবাদ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

September 18, 2026
সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?
আন্তর্জাতিক

সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

September 18, 2026
হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন,  কারণ কী

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০