সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

চাঁদা না পেয়ে মানুষ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত: ইসলামী আন্দোলন

জুলাই ১১, ২০২৫
A A
চাঁদা না পেয়ে মানুষ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত: ইসলামী আন্দোলন
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসী কর্তৃক পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পুরো জাতি আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিভোর সেই ক্ষমতাপ্রেমী বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

শুক্রবার বিকেলে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা দায়িত্বশীলের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আরও বলেন, ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে। যা কেবল ফ্যাসিবাদ হাসিনা ও আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, পুরান ঢাকার ভিডিও আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক নির্মম হত্যাযজ্ঞ থেকে কোনো অংশে কম নয়। বিএনপি যদি তাদের সন্ত্রাসীদের থামাতে ব্যর্থ হয় তাহলে এর পরিণাম শুভ হবে না।

যৌথসভায় আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ ফজলুল হক মৃধা ও আলহাজ নজরুল ইসলাম খোকন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

আগস্ট ৩১, ২০২৬
বিএনপি

গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’

আগস্ট ৩১, ২০২৬
জামায়াত

প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মন্ত্রিসভায় পে-স্কেল প্রস্তাব অনুমোদন

আগস্ট ৩১, ২০২৬

অনার্স ডিগ্রি ছাড়াই রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপ-রেজিস্ট্রার আসলাম

আগস্ট ৩১, ২০২৬

শফিক রেহমান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version