শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জুলাই হত্যার মামলার আসামী পেলেন স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর মনোনয়ন

পরিবেশে সংরক্ষণে অসামান্য ভূমিকা রাখায় স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য জুলাই হত্যার মামলার আসামী আবদুল মুকিত মজুমদার ওরফে মুকিত মজুমদার বাবুকে মনোনীত করা হয়েছে।

মার্চ ৭, ২০২৬
A A
জুলাই হত্যার মামলার আসামী পেলেন স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর মনোনয়ন
Share on FacebookShare on Twitter

পরিবেশে সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন আবদুল মুকিত মজুমদার ওরফে মুকিত মজুমদার বাবু। তবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে হ*ত্যার একটি মামলা রয়েছে তার নামে। এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান। গতকাল, ৫ মার্চ, মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এটি প্রদান করা হয় ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা এবং একটি সম্মাননাপত্রসহ। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করেন।

মুকিত মজুমদার বাবু ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক। ২০০৯ সালে তিনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা বিষয়ে চ্যানেল আইতে ধারাবাহিক তথ্যচিত্র ‘প্রকৃতি ও জীবন’ প্রচার শুরু করেন।

আওয়ামী লীগ সরকারের সময় তিনি ‘জাতীয় পরিবেশ পদক-২০১২’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’ এবং ‘জাতীয় পরিবেশ পদক-২০১৫’ গ্রহণ করেন। শেখ হাসিনার হাত থেকে তিনি একাধিক সম্মাননা পেয়েছেন।

মামলার প্রেক্ষাপট জানাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, “আমি এখন বাইরে আছি, মামলা আছে কি না দেখে বলতে পারবো না।” মামলার বাদি মো. সুমনের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এক ফেসবুক পোস্টে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান প্রশ্ন তুলেছেন, “একজন ব্যক্তি যিনি এ ধরনের মামলার আসামি, তাঁকে কীভাবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হলো? এটি কি প্রশাসনিক ভুল, নাকি রাজনৈতিক প্রভাবের ফল?”

সম্পর্কিত খবর

এনসিপি

তারেক রহমানকে গণতন্ত্র অথবা সন্ত্রাসের পথ বেছে নিতে হবে: নাসীরুদ্দীন

জুলাই ৩১, ২০২৬
এনসিপি

জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

জুলাই ৩১, ২০২৬
প্রধান সংবাদ

ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

জুলাই ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তারেক রহমানকে গণতন্ত্র অথবা সন্ত্রাসের পথ বেছে নিতে হবে: নাসীরুদ্দীন

জুলাই ৩১, ২০২৬

জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

জুলাই ৩১, ২০২৬

ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version