শনিবার, মার্চ ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ৭, ২০২৬
A A
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক স্থাপনা এবং রাডার ব্যবস্থার অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দুইজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। তবে সংবেদনশীল বিষয় হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের মতে, এক সপ্তাহ আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে মস্কোর পরোক্ষভাবে জড়িত হওয়ার এটিই প্রথম বড় কোনো ইঙ্গিত। যদিও গোয়েন্দা সংস্থাগুলো এখনো এমন কোনো প্রমাণ পায়নি যে, রাশিয়া সরাসরি ইরানকে ওই তথ্য ব্যবহারের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। মূলত মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে পাল্টা আঘাত হানতে তেহরানকে এই তথ্যগত সহায়তা দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা ইরানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। পারমাণবিক কর্মসূচি এবং হিজবুল্লাহ, হামাস ও হুথিদের মতো প্রক্সি গোষ্ঠীকে সমর্থনের কারণে ইরান মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকলেও মস্কো তাদের অন্যতম প্রধান সহযোগী। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়ার সরবরাহ করা তথ্য ইরানকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।

আরওপড়ুন

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

ইরানকে গণতান্ত্রিক হতে হবে না, হতে হবে অনুগত: ট্রাম্প

অবশ্য হোয়াইট হাউস এই গোয়েন্দা তথ্য আদান-প্রদানের খবরকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট সাংবাদিকদের বলেন, রাশিয়ার এই তথাকথিত সম্পৃক্ততা মার্কিন সামরিক অভিযানে কোনো পার্থক্য তৈরি করছে না। তিনি দাবি করেন, ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যবস্তুগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, কে কার সঙ্গে গোপন যোগাযোগ রাখছে তা মার্কিন কমান্ডারের নখদর্পণে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত তৎপরতা শক্তভাবে মোকাবিলা করা হচ্ছে। রাশিয়ার এই পদক্ষেপকে ওয়াশিংটন তাদের সামরিক পরিকল্পনায় বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন
আন্তর্জাতিক

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

মার্চ ৭, ২০২৬
ইরানকে গণতান্ত্রিক হতে হবে না, হতে হবে অনুগত: ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানকে গণতান্ত্রিক হতে হবে না, হতে হবে অনুগত: ট্রাম্প

মার্চ ৭, ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মার্চ ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে সফরে গেলেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধান!

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

মার্চ ৭, ২০২৬
ইরানকে গণতান্ত্রিক হতে হবে না, হতে হবে অনুগত: ট্রাম্প

ইরানকে গণতান্ত্রিক হতে হবে না, হতে হবে অনুগত: ট্রাম্প

মার্চ ৭, ২০২৬
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

মার্চ ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০