রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

মার্কিন সংবাদমাধ্যমের দাবি

মার্চ ৭, ২০২৬
A A
ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, বেইজিং সম্ভবত তেহরানকে আর্থিক সহায়তা, সামরিক যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন উপাদান সরবরাহের পরিকল্পনা করছে। তবে এখন পর্যন্ত চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীন তাদের সমর্থনের বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। তারা মূলত যুদ্ধের অবসান চায়, কারণ মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা চীনের জ্বালানি সরবরাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে ইরানি তেলের ওপর ব্যাপক নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে তেহরানকে চীন চাপ দিতে পারে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, রাশিয়া ইতিমধ্যে ইরানকে মার্কিন বাহিনীর অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। যদিও চীন বা রাশিয়ার কাছ থেকে সরাসরি সামরিক কোনো সাহায্য পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়টি স্পষ্ট করেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কেবল জানিয়েছেন যে, বন্ধু রাষ্ট্রগুলো তাদের রাজনৈতিক ও অন্যান্য দিক থেকে সহযোগিতা করছে।

আরওপড়ুন

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই হামলার তীব্র নিন্দা জানালেও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই পরমাণু শক্তিধর দেশ রাশিয়া ও চীন এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। তবে পর্দার আড়ালে তাদের এই কূটনৈতিক ও কৌশলগত তৎপরতা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে নতুন সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আওয়ামী লীগ

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২১, ২০২৬
কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা
আওয়ামী লীগ

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

জুন ২০, ২০২৬
লন্ডনে হাসনাতের বিরুদ্ধে মামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
আওয়ামী লীগ

লন্ডনে হাসনাতের বিরুদ্ধে মামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২১, ২০২৬
আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

জুন ২০, ২০২৬
কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০