সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

প্রকাশ্যে মানুষ হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে জমিয়ত

জুলাই ১২, ২০২৫
A A
প্রকাশ্যে মানুষ হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে জমিয়ত
Share on FacebookShare on Twitter

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা বলেছেন, এই নির্মম হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। অপরাধী যেই হোক এবং তার দলীয় পরিচয় যাই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কোন বিকল্প নেই। প্রশাসনকে অনতিবিলম্বে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাজধানীর মিরপুরস্থ আরজাবাদ মাদ্রাসা মিলনায়তনে বাদ আসর দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত নেতারা এ সব কথা বলেন।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

নেতারা আরো বলেছেন, এ ধরনের জঘন্য, বর্বর ও অমানবিক হত্যাকাণ্ড থেকে প্রতীয়মাণ হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।

দেশজুড়ে চাঁদাবাজি ও সর্বসাধারণের নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জমিয়ত নেতারা আরো বলেছেন, আমরা অনেক আগ থেকেই বলে আসছি যে,মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সরকার ও প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

নেতারা শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে দেশবাসীকে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

বিএনপি

গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’

আগস্ট ৩১, ২০২৬
জামায়াত

প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

আগস্ট ৩১, ২০২৬
এনসিপি

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’

আগস্ট ৩১, ২০২৬

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version