শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

রাজশাহীতে মুয়াজ্জিন হত্যায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা

মার্চ ৮, ২০২৬
A A
রাজশাহীতে মুয়াজ্জিন হত্যায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
Share on FacebookShare on Twitter

রাজশাহীর মোহনপুর উপজেলায় মডেল মসজিদের মুয়াজ্জিন ও জামায়াতে ইসলামীর কর্মী মো. আলাউদ্দিনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৮ মার্চ) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে জানানো হয়, শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে আলাউদ্দিনের সন্তানদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলেদের বাঁচাতে গেলে বিএনপির নেতাকর্মীরা প্রবীণ ওই মুয়াজ্জিনের ওপর হামলা চালায়, যার ফলে তার মৃত্যু হয়।

জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে মসজিদের মুয়াজ্জিনকে হত্যার ঘটনা গোটা সমাজের জন্য বেদনাদায়ক। মসজিদ যেখানে শান্তি ও ভ্রাতৃত্বের স্থান, সেখানে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিহত আলাউদ্দিন এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন উল্লেখ করে জামায়াত তার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

পাঁচ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৪, ২০২৬

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version