রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মোজতবা খামেনিকেই বেছে নিল ইরান

মার্চ ৮, ২০২৬
A A
ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মোজতবা খামেনিকেই বেছে নিল ইরান
Share on FacebookShare on Twitter

ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতবা খামেনির নাম চূড়ান্ত হওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও তেহরান থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় পুত্রই দেশটির শীর্ষ ক্ষমতার আসনে বসতে যাচ্ছেন।

মোজতবা খামেনি ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের ধর্মীয় নগরী মাশহাদে এক প্রভাবশালী আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশে বেড়ে ওঠেন এবং ইসলামি বিপ্লব-পরবর্তী ইরানের ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছি অবস্থান করেন। তরুণ বয়সে তিনি ইরান–ইরাক যুদ্ধে স্বেচ্ছাসেবী ইউনিটে যোগ দেন, যা তার জীবনের প্রথম সামরিক অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয়।

ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে মোজতবা ইরানের প্রধান শিয়া শিক্ষা কেন্দ্র কোমে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি মাহমুদ হাশেমি শাহরুদি এবং মোহাম্মদ-তাকি মেসবাহ-ইয়াজদির মতো প্রভাবশালী আলেমদের অধীনে ইসলামি ফিকহ ও ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। দীর্ঘ সময় ধরে তিনি কোমের হাওজায় ‘দারস-এ-খারেজ’ বা সেমিনারি শিক্ষার সর্বোচ্চ স্তরে পাঠদান করে আসছেন, যা তাকে ধর্মীয় মহলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আরওপড়ুন

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

পারিবারিক জীবনে তিনি প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিক গোলাম-আলি হাদ্দাদ-আদেলের কন্যা জাহরা হাদ্দাদ-আদেলকে বিয়ে করেন। মজার বিষয় হলো, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের নীতি-নির্ধারণী পর্যায়ে প্রভাবশালী ভূমিকা রাখলেও মোজতবা খামেনেই কখনো কোনো আনুষ্ঠানিক সরকারি পদ, নির্বাচিত দায়িত্ব বা নির্বাহী পদে কাজ করেননি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাকে সবসময় ‘পর্দার আড়ালের কারিগর’ হিসেবে বর্ণনা করে থাকে। তার প্রকাশ্য ভাষণ, সাক্ষাৎকার বা রাজনৈতিক সক্রিয়তা খুবই সীমিত হলেও আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার বিশেষ নিয়ন্ত্রণ রয়েছে বলে ধারণা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে তার নেতৃত্বের প্রতি অনাস্থা জানালেও, ইরানের অভ্যন্তরীণ কাঠামোয় মোজতবা খামেনেই এখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন।

সম্পর্কিত খবর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আওয়ামী লীগ

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২১, ২০২৬
কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা
আওয়ামী লীগ

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

জুন ২০, ২০২৬
লন্ডনে হাসনাতের বিরুদ্ধে মামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
আওয়ামী লীগ

লন্ডনে হাসনাতের বিরুদ্ধে মামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২১, ২০২৬
আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

জুন ২০, ২০২৬
কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০