মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

যুবদল অফিসে ঢুকে যুবলীগ নেতার চাঁদা দাবি ও মারধরে আহত যুবদল নেতা

- তুর্জ খান
মার্চ ৯, ২০২৬
A A
যুবদল অফিসে ঢুকে যুবলীগ নেতার চাঁদা দাবি ও মারধরে আহত যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা যুবদলের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে দক্ষিণ আইচা বাজারের চৌধুরী মার্কেট ভবনের নিচতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আফসার নামে এক যুবদল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

আহত আফসার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি। তিনি পেশায় একজন তরমুজ চাষি। বর্তমানে তিনি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফসারসহ কয়েকজন কৃষক চর আইচা মৌজার ৮ নম্বর ওয়ার্ডে তরমুজ চাষ করছেন। অভিযোগ উঠেছে, অভিযুক্ত নূর নবী, আবদুস শহিদ ভুট্ট ও রবিউলসহ একটি গ্রুপ তাদের কাছে দীর্ঘ দিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন রাতে তারা যুবদল অফিসে ঢুকে পুনরায় চাঁদা দাবি করলে আফসার তা দিতে অস্বীকৃতি জানান।

চাঁদা দিতে রাজি না হওয়ায় ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে আফসারের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করার পাশাপাশি যুবদল অফিসের প্রায় ২০ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করে। দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার এই হামলার জন্য স্থানীয় যুবলীগ নেতা নূর নবী মাতব্বরের অনুসারীদের দায়ী করেছেন।

অভিযোগের বিষয়ে নূর নবী মাতব্বর জানান, আফসার তাদের গালিগালাজ করায় তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছেন। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানিয়েছেন, এ সংক্রান্ত একটি এজাহার তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

জামায়াত

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির

মার্চ ৯, ২০২৬
বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের ভাতার পরিমাণ বাড়তে পারে

মার্চ ৯, ২০২৬
আওয়ামী লীগ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুপিয়ে জখম ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

মার্চ ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প সাজিয়েছিলেন সৎ বাবা

    0 shares
    Share 0 Tweet 0
  • শরীয়তপুরে দুটি শট রাইফেলসহ ‘সুরেশ্বর দরবার শরীফের’ পীর গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

মার্চ ৯, ২০২৬

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির

মার্চ ৯, ২০২৬

ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

মার্চ ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version