রবিবার, মে ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে: অধ্যক্ষ ইউনুস আহমদ

- তুহিন সিরাজী
মার্চ ১০, ২০২৬
A A
রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে: অধ্যক্ষ ইউনুস আহমদ
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসনামল থেকেই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে একটি রাজনৈতিক বোঝাপড়া এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠেছিল। অন্তর্বর্তী সরকারের সময়ও সেই ধারাবাহিকতা বজায় ছিল।

তবে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলা, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, শুধু ইসলামী আন্দোলনই নয়—অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ওপরও বিএনপির পদধারীরা বিভিন্নভাবে সহিংসতা চালিয়েছে। বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় দলের এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনার জন্য তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করেন।

এছাড়া সোমবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ওই হামলায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মী জড়িত বলে দাবি করেন। এসব ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে ইউনুস আহমদ বলেন, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার পর তারা হয়তো রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। তবে দল পরিচালনার প্রতিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, বিএনপির নেতাকর্মীরা যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করেন, তাহলে জনগণ আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

তিনি দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা, জবাবদিহিতার আওতায় আনা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ নুরুন্নাবী, মুফতি মানসুর আহমাদ সাকী এবং মাওলানা খলিলুর রহমান।

সম্পর্কিত খবর

বিএনপি

রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

মে ৩, ২০২৬
এনসিপি

চট্টগ্রামে ৩,০০০ পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

মে ২, ২০২৬
জামায়াত

আওয়ামী শাসনামলে জামায়াত নেতাদের ওপর বর্বরোচিত হামলার চিত্র

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

মে ৩, ২০২৬

চট্টগ্রামে ৩,০০০ পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

মে ২, ২০২৬

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version