Tuesday, October 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home ইসলাম

অদৃশ্য শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

মাওলানা সাইফুল ইসলাম

May 3, 2026
A A
অদৃশ্য শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুল ইসলাম বলেছেন, মানুষের শত্রু দুই ধরনের—দৃশ্যমান ও অদৃশ্য। দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে মানুষ সচেতন থাকলেও অদৃশ্য শত্রুর মোকাবিলায় প্রস্তুতি তুলনামূলক কম। অথচ এই অদৃশ্য শত্রুই মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে।

শনিবার সকালে ধানমন্ডির আইকনিক টাওয়ারে ‘সুকুনলাইফ ইসলামিক সেন্টার’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ মাহদি, ডা. শামসুল আরেফীন শক্তি, রাফিউজ্জামান এবং শায়খ আব্দুল্লাহ আল মাসউদসহ দেশের বিভিন্ন খ্যাতিমান আলেম, গবেষক ও বিশেষজ্ঞরা।

আধ্যাত্মিক ও মানসিক সুস্থতার সমন্বিত সেবা নিয়ে যাত্রা শুরু করা এই ইসলামিক কাউন্সেলিং প্ল্যাটফর্মটি উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সাড়া পায়।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য ছিল বিনামূল্যে পরামর্শ, সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।

মাওলানা সাইফুল ইসলাম আরও বলেন, অন্তরের রোগ, মানসিক চাপ ও আত্মিক দুর্বলতা কাটিয়ে উঠতে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ‘সুকুনলাইফ’ সময়োপযোগী ভূমিকা পালন করছে।

আলোচনায় বর্তমান সময়ে রুকইয়াহ, তারবিয়াহ ও তাজকিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক জীবনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সংকট মোকাবিলায় ইসলামি দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সুকুনলাইফ ইসলামিক সেন্টারের সেবার মধ্যে রয়েছে শরিয়াহসম্মত ইসলামিক কাউন্সেলিং, রুকইয়াহ (আধ্যাত্মিক চিকিৎসা), হিজামা (কাপিং থেরাপি) এবং ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার ইসলামি সমাধান।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা তাকি ইবনে ইসহাক জানান, মানুষের জীবনে প্রশান্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলা যায়।

Related Posts

ইসলাম

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
ইসলাম

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন: আত্মার আয়নায় আলোর দ্যুতি

October 10, 2026
ইসলাম

মাওলানা উবায়দুল হক: ইলম ও খেদমতের অনন্য প্রতিচ্ছবি, প্রয়াণের ১৯ বছর

October 7, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুচি, ফেরিওয়ালা, মানসিক ভারসাম্যহীন সেজে সীমান্তে অপরাধের তথ্য আনতেন আলিফ

October 20, 2026

ইশরাক-সহযোগী ছাত্রদল নেতার হাতে অবৈধ মারণাস্ত্র নিয়ে তোলপাড়, দেশত্যাগের চেষ্টার গুঞ্জন

October 20, 2026

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version