বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

স্মার্টফোন ছিনিয়ে সাংবাদিককে মারধর যুবদল নেতার

- তুর্জ খান
মার্চ ১১, ২০২৬
A A
স্মার্টফোন ছিনিয়ে সাংবাদিককে মারধর যুবদল নেতার
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি অনুষ্ঠানের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. ফয়সাল আহমেদ নামে বাংলা টিভির এক সাংবাদিক। সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটনের বিরুদ্ধে এই মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক ফয়সাল। কাজ শেষে বাড়ি ফেরার পথে অডিটোরিয়ামের সামনেই যুবদল নেতা আতিকুর রহমান লিটন তার পথরোধ করেন। এ সময় লিটন ওই সাংবাদিকের স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এতে বাধা দিলে অভিযুক্ত যুবদল নেতা সাংবাদিক ফয়সালকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রতিকার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযুক্ত যুবদল নেতা আতিকুর রহমান লিটন মারধরের বিষয়টি স্বীকার করেছেন। তার দাবি, ওই সাংবাদিক তার পারিবারিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশের নামে বিরক্ত করছিলেন, যার ফলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ফেনীর এসপি হলেন যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামি!

মে ৭, ২০২৬
বিএনপি

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

মে ৭, ২০২৬
বাংলাদেশ

রাতে নিখোঁজ গৃহবধূকে সকালে পাওয়া গেল গাছের মগডালে, কৌতূহলীদের ভিড়

মে ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬

বিশ্বকে তাক লাগিয়ে তুরস্কের দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন

মে ৭, ২০২৬

ফেনীর এসপি হলেন যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামি!

মে ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version