সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নারায়ণগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মার্চ ১১, ২০২৬
A A
নারায়ণগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী একটি বালুর ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে সংঘটিত এই সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১১ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচপুর ল্যান্ডিং সংলগ্ন বালুর ঘাটটির ইজারার মেয়াদ শেষ হওয়ার পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ভাই রাসেল মাহমুদ নতুন করে ইজারা নেন। বুধবার সকালে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা তাকে ঘাটের দখল বুঝিয়ে দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাসেল মাহমুদের অভিযোগ, বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে কাজ করার সময় স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারী ডালিম, তুষার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিপনের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং জহিরুল হক, নূর হোসেন ও নজরুলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে রিপন সরকারের অনুসারী রাজু নামে একজন তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ দাবি করেন, ৫ আগস্টের পর একটি পক্ষ অবৈধভাবে ঘাট দখল করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে টাকা তুলছিল। এখন বৈধ ইজারাদার প্রতিনিধি নিয়ে ঘাট বুঝে নিতে গেলে তারা হামলা চালায়।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বালুর ঘাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version