বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

দুস্থদের চালের কার্ড না পেয়ে চেয়ারম্যানকে পেটালেন বিএনপির নেতা-কর্মীরা

- তুর্জ খান
মার্চ ১২, ২০২৬
A A
দুস্থদের চালের কার্ড না পেয়ে চেয়ারম্যানকে পেটালেন বিএনপির নেতা-কর্মীরা
Share on FacebookShare on Twitter

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বণ্টন নিয়ে দ্বন্দ্বের জেরে নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাদ আলী সরদার (৬২) হামলার শিকার হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামে স্থানীয় বিএনপিরই একটি পক্ষ তার ওপর এই হামলা চালায়।

আহত আজাদ আলী সরদার নওপাড়া ইউনিয়নের ৫ নম্বর নান্দিগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি। বর্তমানে তিনি শারীরিক আঘাত নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি ভবন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে শ্যামপুর গ্রামে সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম ও বিএনপি নেতা আফাজসহ কয়েকজন চেয়ারম্যানের পথরোধ করেন। তারা তাদের অনুসারীদের জন্য ২৪০টি ভিজিএফ কার্ড দাবি করেন। চেয়ারম্যান বিধি মোতাবেক কার্ড বণ্টনের কথা জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং দাপ্তরিক কাগজপত্র ছিনিয়ে নেন।

হামলার শিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, মারধরে তার বুক, পিঠ ও পায়ে জখম হয়েছে। তাকে টাকা দাবির যে অপবাদ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত নিয়ম বহির্ভূতভাবে কার্ড না দেওয়ায় তার ওপর এই নৃশংসতা চালানো হয়েছে।

এদিকে মারধরের বিষয়টি স্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম। তবে তার দাবি, কার্ড দেওয়ার বিনিময়ে চেয়ারম্যান টাকা চেয়েছিলেন। অন্যদিকে, শ্যামপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানিয়েছেন, স্বচ্ছতার ভিত্তিতে তালিকা করায় পছন্দ না হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল এই হামলা চালিয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্গাপুরের ইউএনও মাশতুরা আমিনা ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

মে ৭, ২০২৬
আওয়ামী লীগ

টঙ্গীতে র‌্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

মে ৭, ২০২৬
বিএনপি

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিদ্যুতের দাম আবার বাড়ানোর পরিকল্পনা সরকারের, কত শতাংশ বৃদ্ধির প্রস্তাব

মে ৭, ২০২৬

মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, তালিকায় নাম যেসব নেতা ও পুলিশ কর্মকর্তার

মে ৭, ২০২৬

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

মে ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version