মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

‘সিজদা’ নিয়ে মন্তব্য করা সেই বিএনপি নেতাকে বহিষ্কার

জুলাই ১৪, ২০২৫
A A
‘সিজদা’ নিয়ে মন্তব্য করা সেই বিএনপি নেতাকে বহিষ্কার
Share on FacebookShare on Twitter

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি উদ্ভট বক্তব্য দেওয়ায় সেই বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন,তা বিএনপির নীতি আর্দশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

তাই ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন ‘অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে গত রোববার দৈনিক আমার দেশ এর অনলাইনে সংবাদ প্রকাশ হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় তার শাস্তির দাবি করে রাতে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন তা কোনো ভাবেই মেনে নেওয়ার মতো না। তাই দলীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপি

ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে চবি ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর কুরুচিপূর্ণ আলোচনা

সেপ্টেম্বর ১, ২০২৬
আওয়ামী লীগ

নিউইয়র্কে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের অনুষ্ঠানে ‘আওয়ামী ঘেঁষা’ বিএসপি প্রধানের উপস্থিতি

সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান সংবাদ

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী লেখকের বই বিতরণ বিএনপি সরকারের!

সেপ্টেম্বর ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংসদীয় গণতন্ত্রের অলংকার বিরোধী দল

সেপ্টেম্বর ১, ২০২৬

ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ প্রাতিষ্ঠানিক সূচনা: প্রথম ৩ বছর নেতৃত্বে পাকিস্তান

সেপ্টেম্বর ১, ২০২৬

মুসলিম বিশ্বের ‘মক্কা জোটে’ যোগ দিচ্ছে বাংলাদেশ! পাকিস্তান ও তুরস্কের ইতিবাচক সংকেত

সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version