বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাদি হত্যার দিন ‘নেহারি উৎসব’ করা আনিস আলমগীর কারামুক্ত

মার্চ ১৪, ২০২৬
A A
হাদি হত্যার দিন ‘নেহারি উৎসব’ করা আনিস আলমগীর কারামুক্ত
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার দিন খুনিদের নিয়ে ‘নেহারি’ খেয়ে বিজয় উদযাপন করেছিলেন সাংবাদিক আনিস আলমগীর। এই ন্যাক্কারজনক ঘটনার স্মৃতি ও বিতর্কের মাঝেই শনিবার (১৪ মার্চ) দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন তিনি।

শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছে।

আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত বছরের ১২ ডিসেম্বর ওসমান হাদির ওপর যখন প্রাণঘাতী হামলা চালানো হয়, তখন তিনি নেহারি খেয়ে সেই মুহূর্তটি উদযাপন করেছিলেন। গ্রেপ্তার হওয়া খুনিদের জবানবন্দিতেও এই উৎসবের কথা উঠে এসেছে, যা জুলাই পরবর্তী ছাত্র-জনতার আন্দোলনের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ধানমন্ডির একটি জিম থেকে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরবর্তীতে ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত থেকে জামিন পেলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন। গত বুধবার ওই মামলাতেও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।

জুলাই বিপ্লবের পক্ষের ছাত্র-জনতা আনিস আলমগীরের এই মুক্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, হাদি হত্যার নেপথ্যে থাকা ও খুনিদের উৎসাহিত করা এই ‘ফ্যাসিস্ট দোসর’কে আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বর্তমানে হাদি হত্যা মামলাটি সিআইডি অধিকতর তদন্ত করছে, যেখানে এই নেহারি উৎসবের বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

জুলাই ২৯, ২০২৬

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষাকে ‘বমি আসার মতো’ বললেন কঙ্গনা

জুলাই ২৯, ২০২৬

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version