শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

মার্চ ১৬, ২০২৬
A A
বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী
Share on FacebookShare on Twitter

পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, পিরোজপুরের মানুষ নানা প্রতিকূলতার মধ্যেও তাঁকে নির্বাচিত করে যে আস্থা রেখেছেন, সেই পবিত্র দায়িত্ব তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করবেন। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যের শুরুতেই মাসুদ সাঈদী ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি অভিযোগ করেন, ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের’ মাধ্যমে মিথ্যা অভিযোগে তাঁর বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ সংসদে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে মাসুদ সাঈদী দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানান। টিআইবি’র প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে কেবল সড়ক ও জনপথ বিভাগেই প্রায় ৫২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তিনি সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দেন।

জুলাই জাতীয় সনদের প্রসঙ্গে তিনি বলেন, এই সনদ বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন। তবে নির্বাচনের ফল ঘোষণার এক মাস পার হলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিএনপি গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে শপথ না নেওয়ায় মানুষ হতাশ হয়েছে উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানান।

পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসুদ সাঈদী বলেন, তাঁর বাবা আল্লামা সাঈদীর আদর্শ ধারণ করে তিনি এলাকায় উন্নয়ন ও দেশে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে যাবেন। জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

পাঁচ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৪, ২০২৬

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version