বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

- তুর্জ খান
মার্চ ১৬, ২০২৬
A A
নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফুল ইসলাম শরীফ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শরীফ উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদের নিয়োগ পরীক্ষা গত শুক্রবার ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়া চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মী সেখানে উপস্থিত হন। তাঁরা তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।

একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ইউএনওর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অতর্কিতভাবে নিয়োগের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে কার্যালয় থেকে চলে যান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সঙ্গে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এই ন্যক্কারজনক ঘটনায় শুক্রবার রাতেই হরিপুর থানায় একটি মামলা দায়ের করেন মেদিনী সাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। মামলায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বিএনপি

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬
জামায়াত

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
বাংলাদেশ

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬

প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

মে ৭, ২০২৬

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version