বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রবাসী স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে নিজের সন্তান অপহরণ, বাবা-সহ গ্রেপ্তার ২

মুক্তিপণ দাবিতে গলায় অস্ত্র ঠেকিয়ে ছবি পাঠানো হয় প্রবাসী মায়ের কাছে, অভিযানে শিশুকে উদ্ধার

মার্চ ১৮, ২০২৬
A A
প্রবাসী স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে নিজের সন্তান অপহরণ, বাবা-সহ গ্রেপ্তার ২
Share on FacebookShare on Twitter
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা এলাকায় নিজের সন্তানকে অপহরণ করে প্রবাসী স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের চাঞ্চল্যকর অভিযোগে শিশুটির বাবা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পাকা গ্রামের দাসপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা মোড়াকাটি গ্রামের বাসিন্দা আজিজুল হক (২৮) এবং জীবননগরের দক্ষিণপাড়ার আকতার হোসেন (২৬)।
পুলিশ জানায়, সিয়াম নামের আট বছর বয়সী শিশুটির মা প্রবাসে থাকেন। সে কারণে শিশুটি নানার বাড়ি জীবননগরের আন্দুলবাড়িয়া এলাকায় বসবাস করছিল। মাদকাসক্তির কারণে আজিজুলের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরে স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে নিজের সন্তানকে অপহরণের পরিকল্পনা করেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী গত সোমবার বিকেলে শিশুটিকে নানার বাড়ি থেকে কৌশলে তুলে নিয়ে একটি নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছবি তুলে তা প্রবাসী মায়ের কাছে পাঠানো হয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়।
ঘটনাটি জানার পর শিশুটির মা তাঁর ভাইকে বিষয়টি অবহিত করেন। পরে জীবননগর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করা টাকা ও একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, উদ্ধার হওয়া শিশুটি সুস্থ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬
জামায়াত

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version