Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

ঠাকুরগাঁও-এ বিএনপি নেতার সার্টিফিকেট জালিয়াতি !

July 16, 2025
A A
ঠাকুরগাঁও-এ বিএনপি নেতার সার্টিফিকেট জালিয়াতি !

এবার এক ইউনিয়ন বিএনপি নেতারা বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠেছে। সরেজমিনে তদন্ত করে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি ইউনিয়নের সহকারী সেক্রেটারি মোঃ আহসান হাবিব তার মাস্টার্সের ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে একটি ফাজিল মাদরাসার সভাপতি হওয়ার চেষ্টা করেছেন।

বেগুনবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসা বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য তিনি এই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে সুপারিশ পাঠিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আজাদির ডাক অনুসন্ধানী টিম ইউজিসির সাথে যোগাযোগ করে।

ইউজিসি সূত্রে জানা যায়, বিএনপি নেতা মোঃ আহসান হাবিব ‘এমএসসি ইন ম্যাথম্যটিক্স’ সার্টিফিকেট নিয়েছেন ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’ নামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। ইউজিসি বিভিন্ন অনিয়মের জন্য ২০০৬ সালে এই ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

আজাদির ডাক টিমের অনুসন্ধানে ধরা পড়ে ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’র প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কর্তৃক এমএসসি ইন ম্যাথম্যটিক্স নামে কোন ধরণের কোর্স চালু করার অনুমোদন দেওয়া হয়নি এবং এমএসসি ইন ম্যাথম্যটিক্স নামে কোন ধরণের একাডেমিক কার্যক্রম চালু ছিল না। সুতরাং দিবালোকের ন্যায় প্রতীয়মান যে, ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’ র এমএসসি ইন ম্যাথম্যটিক্স সার্টিফিকেট দেওয়ার কোন সুযোগ নেই বরং তিনি জালিয়াতি করে ভুয়া ‘এমএসসি ইন ম্যাথম্যটিক্স’ সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং উক্ত ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে বেগুনবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসা বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই বিষয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ধরণের জাল সার্টিফিকেট ব্যবহার করলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হওয়া তো দূরের কথা তার বিরুদ্ধে বরং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার মতো ঐতিহ্যবাহী মাদরাসা পরিচালনায় জাল সার্টিফিকেট ব্যবহারের সংবাদে বেগুনবাড়িসহ ঠাকুরগাঁও-এ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবকরা হতাশা প্রকাশ করেছেন। সাবেক ছাত্ররা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মোঃ আহসান হাবিব সভাপতি হলে তারা মেনে নেবেন না, প্রয়োজনে বেগুনবাড়ি ফাজিল মাদরাসার মর্যাদা ও মান রক্ষার্থে তারা এলাকাবাসীকে নিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন।

Related Posts

বিএনপি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

October 22, 2026
জামায়াত

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026
জামায়াত

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা

October 22, 2026

ন্যাটো দেশগুলোতে নাশকতা বাড়ানোর নির্দেশ পুতিনের, দাবি মার্কিন গোয়েন্দাদের

October 22, 2026

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version