বুধবার, মে ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত এক, নিখোঁজ দুই

- তুর্জ খান
মার্চ ১৯, ২০২৬
A A
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত এক, নিখোঁজ দুই
Share on FacebookShare on Twitter

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ ও ঘষাঘষিতে সোহাগ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ইলিশা রুটের লঞ্চঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রেবা (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সদরঘাটের পন্টুনে ভেড়ানো ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলা হচ্ছিল। এ সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়। দুই লঞ্চের এই সংঘর্ষ ও ঘষাঘষির মাঝখানে পড়ে বেশ কয়েকজন যাত্রী পিষ্ট হন।

দুর্ঘটনায় আহত রেবা আক্তার বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের চিপায় পড়ে নদীতে পড়ে যান। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করে। নিহত সোহাগের মরদেহও বর্তমানে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি সোহাগ রানা জানান, দুর্ঘটনার পর থেকেই বেশ কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে দুইজনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ পুলিশের একাধিক টিম নিখোঁজদের সন্ধানে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি চালাচ্ছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক লঞ্চ ‘জাকির সম্রাট-৩’ দ্রুত টার্মিনাল ত্যাগ করে পালিয়ে যায়। কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক লঞ্চটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। ঈদের আগে ঘরমুখো মানুষের ভিড়ের মধ্যে এই দুর্ঘটনায় পুরো টার্মিনাল এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বিশ্বকে তাক লাগিয়ে ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের

মে ৬, ২০২৬
আন্তর্জাতিক

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টিটিপি সদস্য; উগ্রবাদী তৎপরতায় নতুন মোড়

মে ৬, ২০২৬
প্রধান সংবাদ

টাকা ফেরত পেতে গভর্নরের হস্তক্ষেপ চান ছয় আর্থিক প্রতিষ্ঠানের ভুক্তভোগী আমানতকারীরা

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৯ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেফতার

মে ৬, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান টেস্টে শিক্ষার্থীদের জন্য গ্যালারিতে প্রবেশ ফ্রি

মে ৬, ২০২৬

বিএনপি কর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা পেলেন ঢাকা মহানগর ছাত্রদলের পদ

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version