পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে তারা অংশ নেন। একই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিরা নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে উপস্থিত হন। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে ঈদগাহে। জামাত শুরুর আগেই পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই মুসল্লিরা নামাজ আদায় করেন। নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে দায়িত্ব পালন করেন। ঈদগাহে প্রবেশের আগে মুসল্লিদের একাধিক ধাপে তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়।
