শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের

জুলাই ১৭, ২০২৫
A A
সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের
Share on FacebookShare on Twitter

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ফিল সিমন্সের দল। এটা লঙ্কানদের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। ঐতিহাসিক এই সিরিজ জয়টা জুলাই শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।

শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় সফরকারী দল। এবার শেষ ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রানে থামে শ্রীলঙ্কা। জবাবে ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ (বুধবার) ১৬ জুলাই। আমরা শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা জয়টা উৎসর্গ করতে চাই।’

নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই বাজিমাত করলেন লিটন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘অধিনায়কের জন্য যেকোনো সিরিজ জয়ই অনেক ভালো অনুভূতির। আমি মনে করি বাংলাদেশ সিরিজ জেতায় আপনারাও খুশি হয়েছেন। আমরা শ্রীলঙ্কার মাটিতে এসে সিরিজ জিততে পেরেছি এজন্য বাংলাদেশের সমর্থকরাও অনেক খুশি হয়েছেন। দল সিরিজ জেতায় আমি খুশি।’

নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে লিটন বলেন, ‘আগের দুই সিরিজেও দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেক খেলোয়াড়ের চোটের কারণে পূর্ণ দল পায়নি। আপনাকে তো দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাও করতে হবে। এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। কোথায়, কাদের বিপক্ষে খেলা সেসব ভাবতে হবে।’

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বরাদ্দ কক্ষে উইপোকার উৎপাত, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

সেপ্টেম্বর ৫, ২০২৬
জামায়াত

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল

সেপ্টেম্বর ৫, ২০২৬
বাংলাদেশ

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পালানোর জন্যে পাশে চলন্ত মাইক্রোবাসের দরজা খোলা রেখে নিষিদ্ধ ছাত্রলীগ তেজগাঁও কলেজের ঝটিকা মিছিল

সেপ্টেম্বর ৫, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে

সেপ্টেম্বর ৫, ২০২৬

ব্যাগে কনডম রাখা নারীসহ বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের নেতাকে আটক করে এলাকাবাসী

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version