Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন

March 23, 2026
A A
জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জাইমা রহমানের ফুটবল ক্যারিয়ারের কিছু অজানা ও চমকপ্রদ তথ্য সামনে এনেছেন।

সাক্ষাৎকারে আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনের বিখ্যাত ক্লাব চেলসির নারী দলে গোলকিপার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার সেই সুযোগটি শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। প্রতিমন্ত্রী বলেন, “কোনো কারণে পরবর্তী সময়ে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সেই পেশাদার ফুটবলে যাওয়ার সুযোগটি তৈরি করে দেননি।”

সাবেক জাতীয় দলের এই কিংবদন্তি গোলরক্ষক নিজের পজিশনের সঙ্গে জাইমা রহমানের মিল খুঁজে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, জাইমা রহমান লন্ডনে ফুটবল খেলেছেন এবং মজার ব্যাপার হলো তিনি আমিনুল হকের মতোই গোলকিপার হিসেবে খেলতেন। এছাড়া আমিনুল হকের মতো তিনিও বিশ্বখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একজননিষ্ঠ ভক্ত।

জিয়া পরিবারের ক্রীড়াপ্রেমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেকে সৌভাগ্যবান বলে অভিহিত করেন। তিনি বলেন, “জিয়া পরিবার সবসময়ই একটি ক্রীড়াবান্ধব পরিবার। বর্তমানে আমি তাদের দিকনির্দেশনা ও পরামর্শ নিয়েই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

জাইমা রহমানের এই অপ্রকাশিত ফুটবল প্রতিভার খবরটি সামনে আসার পর ক্রীড়ামোদীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে চেলসির মতো বিশ্বসেরা ক্লাবে গোলকিপার হিসেবে ডাক পাওয়ার বিষয়টি তার ক্রীড়াশৈলীরই প্রমাণ দেয় বলে মনে করছেন অনেকে।

Related Posts

জামায়াত

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

November 25, 2026
আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

November 25, 2026

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

November 25, 2026

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version