সোমবার, মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

দিনাজপুরে ভাঙা রেললাইন দেখে কলার মোচা উঁচিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ শ্রমিক

- তুর্জ খান
মার্চ ২৩, ২০২৬
A A
দিনাজপুরে ভাঙা রেললাইন দেখে কলার মোচা উঁচিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ শ্রমিক
Share on FacebookShare on Twitter

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক বৃদ্ধ শ্রমিকের উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শত শত যাত্রী। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় ফুলবাড়ী-বিরামপুর রেলপথের পূর্ব চণ্ডীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এনামুল হক (৬৫) নামের ওই শ্রমিক লাল সংকেত দেখিয়ে চলন্ত ট্রেন থামিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এনামুল হক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পান যে, পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকাগামী রেলপথের প্রায় এক ফুট অংশ ভেঙে আলাদা হয়ে আছে। তাৎক্ষণিক বিপদ আঁচ করতে পেরে তিনি আশপাশের লোকজনকে ডেকে রেলওয়ে অফিসে খবর দেওয়ার ব্যবস্থা করেন।

কাছে কোনো লাল কাপড় না থাকায় এনামুল হক দ্রুত একটি কলাগাছ থেকে কলার মোচা ভেঙে আনেন। মোচার লাল পাপড়ি (খোল) একটি লাঠির মাথায় বেঁধে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে যান। ঠিক ৫ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি সেখানে পৌঁছে যায়। এনামুলের হাতের সেই ‘লাল সংকেত’ দেখে চালক নিরাপদ দূরত্বে ট্রেনটি থামিয়ে দেন।

এই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর রেলওয়ের প্রকৌশলী দল ও শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচলের ব্যবস্থা করেন। পরে লাইনটি পুরোপুরি মেরামত করা হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এনামুল হকের সাথে গ্রামের শাহিনুরসহ আরও অনেকে রেলওয়ে অফিসে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করেন।

ফুলবাড়ী স্টেশনমাস্টার শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টায় রেললাইন ভেঙে যাওয়ার খবর পেয়েই দ্রুত মেরামতকারী দল পাঠানো হয়েছিল। মেরামতের কাজের জন্য প্রায় আধা ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। তিনি কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন যে, এনামুল হকের উপস্থিত বুদ্ধির কারণেই আজ একটি ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ঈদের দিন আ.লীগ নেতাকে পিটিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা

মার্চ ২৩, ২০২৬
আওয়ামী লীগ

বোতলের ছিপি ছোড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

মার্চ ২৩, ২০২৬
বাংলাদেশ

খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

মার্চ ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঈদের দিন আ.লীগ নেতাকে পিটিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা

মার্চ ২৩, ২০২৬

বোতলের ছিপি ছোড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

মার্চ ২৩, ২০২৬

ট্রাম্পের ‘রেজিম চেঞ্জ’ মিশন সফল? আলোচনার টেবিলে ইরান-যুক্তরাষ্ট্র

মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version