রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

মার্চ ২৬, ২০২৬
A A
খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি খাল খনন কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের জলাশয় ভরাট করে দোকান নির্মাণের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন আমু। স্থানীয় বিএনপি নেতা সেকান্তার আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভুক্তভোগী সাংবাদিক আমজাদ হোসেন কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনার সূত্রপাত হয় যখন সাংবাদিক আমজাদ উপজেলার করইতোলা বাজারে জলাশয় ভরাট সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির প্রশংসা করার পাশাপাশি স্থানীয়ভাবে খাল দখলের ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি তুলে ধরেন। প্রতিবেদনটি দ্রুত ছড়িয়ে পড়লে সেকান্তার আলম তার ফেসবুক আইডি থেকে ওই সাংবাদিককে গালিগালাজ করেন এবং তাকে ‘শনি ঘটাবে’ বলে সরাসরি হুমকি দেন।

অভিযুক্ত সেকান্তার আলম চর লরেঞ্চ ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে পরিচিত। তবে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছিল। একই সাথে তিনি সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুমকি দিলেও কী বিষয়ে মামলা করবেন, তা স্পষ্ট করেননি।

এদিকে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী জানিয়েছেন, সেকান্তার আলম বর্তমানে দলের কোনো পদ-পদবিতে নেই এবং কয়েক বছর আগেই তিনি দল থেকে ইস্তফা দিয়েছেন। সাংবাদিকের সাথে এমন আচরণের নিন্দা জানিয়ে তিনি প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাজারের সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও তিনি জানান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সাংবাদিক আমজাদ হোসেন আমুর করা জিডিটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রাণনাশের হুমকির বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

নড়াইল জেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

জুলাই ২৬, ২০২৬

নড়াইল জেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

জুলাই ২৬, ২০২৬

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version