বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ ২৬, ২০২৬
A A
১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হয়েছে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়। ২০০৮ সালের পর এই প্রথম ২৬ মার্চের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হলো।

বিগত বছরগুলোতে সাধারণত বিজয় দিবসে এই আয়োজন নিয়মিত থাকলেও স্বাধীনতা দিবসে তা বন্ধ ছিল। ছাত্র-জনতার গণআন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালেও এমন আয়োজন দেখা যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারের স্বাধীনতা দিবসকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা এই কুচকাওয়াজ উপভোগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কুচকাওয়াজের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। রমজানের শুরু থেকেই প্যারেড স্কয়ারে এর ব্যাপক প্রস্তুতি চলে এবং গত মঙ্গলবার চূড়ান্ত মহড়া সম্পন্ন করা হয়।

জাতীয় প্যারেড স্কয়ারে এই বিশেষ কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে সকাল থেকেই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। দর্শকদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয় এবং অনেক দর্শনার্থীর হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা যায়। উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনীর এই প্রদর্শনী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬
প্রধান সংবাদ

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version