শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

খুলনায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত, ব্যবসায়ী আহত

- তুহিন সিরাজী
মার্চ ২৭, ২০২৬
A A
খুলনায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত, ব্যবসায়ী আহত
Share on FacebookShare on Twitter

খুলনায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার সময় ধস্তাধস্তির একপর্যায়ে গুলিতে এক ছিনতাইকারী নিহত এবং এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া স্টিমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছিনতাইকারীর নাম সাগর। তিনি দেয়াড়া এলাকার খোকনের ছেলে।
আহত ব্যবসায়ীর নাম তৌহিদুল ইসলাম। তিনি একই এলাকার জবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে তৌহিদুল ইসলাম তার মুদি ও ফ্ল্যাক্সিলোডের দোকান ‘হীরা স্টোর’ বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি স্টিমার ঘাট সংলগ্ন ‘পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড’ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চারজন ছিনতাইকারী তাকে আটকায় এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি একজন ছিনতাইকারীকে ধরে ফেলেন। তখন অপর এক ছিনতাইকারী গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাগরের গায়ে লাগে।

পরে স্থানীয়রা আহত সাগর ও তৌহিদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী তৌহিদুল ইসলাম ডান হাতের কাঁধে গুলির বারুদের আঘাতে জখম হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দিঘলিয়া থানার এসআই স্বপন কুমার পাল বলেন, “ব্যবসায়ী তৌহিদুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

মার্চ ২৭, ২০২৬
বাংলাদেশ

জ্বালানি তেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

মার্চ ২৭, ২০২৬
বাংলাদেশ

ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

মার্চ ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

মার্চ ২৭, ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

মার্চ ২৭, ২০২৬

ইরানের বিরুদ্ধে পেন্টাগনের “চূড়ান্ত আঘাতের” নীল নকশা

মার্চ ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version