মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে দুই বাংলাদেশির মৃত্যু, লাশ ফেরতের অপেক্ষায় পরিবার

মার্চ ২৯, ২০২৬
A A
লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে দুই বাংলাদেশির মৃত্যু, লাশ ফেরতের অপেক্ষায় পরিবার
Share on FacebookShare on Twitter

লিবিয়ার একটি বন্দিশালায় দালাল চক্রের নির্যাতনে মাদারীপুরের দুই বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কালকিনি উপজেলার ইলিয়াস হাওলাদার (২৫) এবং ডাসার উপজেলার ফারুক হাওলাদার (৩৫)। তাঁদের মৃত্যুর খবর এক সপ্তাহেরও বেশি সময় পরিবারগুলোর কাছ থেকে গোপন রাখা হয়েছিল। এখন দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় প্রায় তিন বছর আগে কাতার যান ইলিয়াস হাওলাদার। সেখানে কাজ করার সময় এক দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে গত বছরের আগস্টে দালালের মাধ্যমে লিবিয়া পৌঁছানোর পর একটি বন্দিশালায় আটকে রেখে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরিবারের কাছ থেকে কয়েক দফায় প্রায় ২০ লাখ টাকা আদায় করা হয়। শেষ পর্যন্ত গত ২৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ইলিয়াসের মৃত্যুর খবর পরিবার জানতে পারে চার দিন পর, স্থানীয় এক দালালের মাধ্যমে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর বাবা কালাম হাওলাদার জানান, ছেলের জীবন বাঁচাতে সর্বস্ব দিয়ে টাকা জোগাড় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। মা রানু বেগম শুধু সন্তানের লাশ দেশে ফেরত চান। ইলিয়াসের স্ত্রী ও দুই বছরের শিশু সন্তান এখন দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে।

একই ধরনের পরিণতি হয়েছে ফারুক হাওলাদারের। তিনি দেশে রাজমিস্ত্রির কাজ করতেন এবং উন্নত জীবনের আশায় চার মাস আগে দালালের মাধ্যমে সৌদি আরব হয়ে লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাকেও একটি বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা আদায় করা হয়। গত ১৮ মার্চ নির্যাতনের একপর্যায়ে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

ফারুকের মৃত্যুর খবর পরিবার পায় ২৫ মার্চ। তাঁর ভাঙাচোরা ঘরে স্ত্রী, মা ও দুই ছোট সন্তান নিয়ে চলছিল কষ্টের সংসার। এখন সেই সংসারে নেমে এসেছে গভীর শোক। তাঁর মা মালেকা বেগম ছেলের মৃত্যুর কথা মেনে নিতে পারছেন না। পরিবার বলছে, লাশ দেশে ফেরত না আসা পর্যন্ত তারা কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না, কারণ দালাল পক্ষ লাশ আনার আশ্বাস দিয়ে বিষয়টি বিলম্বিত করছে।

স্থানীয়দের অভিযোগ, এই মানবপাচার চক্রের অন্যতম সদস্য হাবিবুর রহমান খন্দকার দীর্ঘদিন ধরে মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে তরুণদের লিবিয়া হয়ে ইতালিতে পাঠাচ্ছেন। ইতিমধ্যে শতাধিক যুবক এখনো লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটকে রয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এ বিষয়ে মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালালদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

দুই পরিবারের একটাই দাবি—যে করেই হোক প্রিয়জনদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চান তারা। একই সঙ্গে এমন মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাবের-জুমা, আজীবন মুখপাত্র ওসমান হাদি

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলি নাগরিকদের বহিষ্কারের ঘোষণা দিলো মালয়েশিয়া

জুলাই ২৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের জেল

জুলাই ২৮, ২০২৬

আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি: রাকসু জিএস আম্মার

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version