শনিবার, জুন ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

৬০ দিনের মধ্যে ছাত্র সংগঠন বিলুপ্তির নির্দেশ নেপালের জেন জি সরকারের

মার্চ ৩০, ২০২৬
A A
৬০ দিনের মধ্যে ছাত্র সংগঠন বিলুপ্তির নির্দেশ নেপালের জেন জি সরকারের
Share on FacebookShare on Twitter

নেপালের শিক্ষা ব্যবস্থা থেকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন নতুন সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে দেশটির সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক মদদপুষ্ট ছাত্র সংগঠনগুলো বিলুপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত ১০০ দফার কর্মসূচির অংশ হিসেবে এই সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে।

নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ও মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান সব রাজনৈতিক ছাত্র সংগঠনের সাংগঠনিক কাঠামো বাতিল করা হবে। এর পরিবর্তে পরবর্তী ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ‘ভয়েস অব স্টুডেন্টস’ নামে নতুন একটি কাঠামো চালু করার পরিকল্পনা করা হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি স্থায়ী ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে সব বিশ্ববিদ্যালয়কে এই ক্যালেন্ডার অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করতে হবে। এতে সেশন জট ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি ও আমলাতান্ত্রিক জটিলতা কমাতে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো শিক্ষার্থীর স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ‘নাগরিকত্ব সনদ’ প্রদর্শনের বাধ্যবাধকতা থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুততম সময়ের মধ্যে সরকারের এই সব নির্দেশনা কার্যকর করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত

জুন ২০, ২০২৬
আন্তর্জাতিক

সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

জুন ২০, ২০২৬
প্রধান সংবাদ

বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে ভারত-আ.লীগের অপপ্রচার

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত

জুন ২০, ২০২৬

সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

জুন ২০, ২০২৬

মাজারগুলোতে যেন মদ-গাঁজার আসর না বসে: সিলেটের ডিসি সারওয়ার

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version