মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

গণভোটের অধ্যাদেশ সংসদে উঠছে না

মার্চ ৩০, ২০২৬
A A
বিকালে বসছে সংসদ অধিবেশন
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে গণভোট বিষয়ক অধ্যাদেশটি বিল আকারে উপস্থাপন করা হচ্ছে না। সংসদীয় বিশেষ কমিটি মনে করছে, এর কার্যকারিতা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তাই এটিকে আইন হিসেবে পাস করার প্রয়োজন নেই। তবে এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে অধিকাংশই আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। তবে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সহ কয়েকটি বিষয়ে বিরোধিতা করেছে জামায়াতের সংসদ সদস্যরা। প্রায় ১৫টি অধ্যাদেশে তারা নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে। গণভোট অধ্যাদেশটি ইতোমধ্যে ব্যবহৃত হওয়ায় সেটি বিল হিসেবে আনার প্রয়োজন নেই বলে কমিটি সিদ্ধান্ত নিয়েছে।

রোববার রাতে সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠক প্রায় তিন ঘণ্টা চলে। বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের যাচাই-বাছাই সম্পন্ন হয় এবং ২ এপ্রিল প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি দলের মতে, গণভোট অধ্যাদেশের আওতায় ভবিষ্যতে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না, তাই এটিকে আইনে পরিণত করার প্রয়োজন নেই।

অন্যদিকে, জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তারা সরকারের সঙ্গে একমত হতে পারেননি। তার অভিযোগ, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। বিশেষ করে মানবাধিকার, পুলিশ ও গুম প্রতিরোধ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় ও বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাতিলের চেষ্টা চলছে। দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা খর্বের বিষয়েও তারা আপত্তি জানিয়েছেন।

গণভোট সংক্রান্ত সাংবিধানিক জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণের রায় এসেছে, তাই সেটি কার্যকর করতে হবে। গণভোট বাতিলের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সব অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু অপরিবর্তিত অবস্থায় পাস হবে, কিছু সংশোধন করে বিল আকারে আনা হবে, আর কিছু পরে বিবেচনা করা হবে।

তিনি পুনরায় উল্লেখ করেন, গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ হওয়ায় এটি আইনে রূপান্তরের প্রয়োজন নেই।

বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপি নেতা ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

জুলাই ২৮, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপি করা আমলাকে নির্বাচন কমিশনে নিয়োগ

জুলাই ২৮, ২০২৬
খেলা

ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, লিটন হচ্ছেন নতুন অধিনায়ক!

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম

জুলাই ২৮, ২০২৬

যশোরে এমপি গোলাম রসুলের বাসায় হামলার নিন্দা জানাল জামায়াত

জুলাই ২৮, ২০২৬

চাপের মুখে পিছু হটছেন শুভেন্দু

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version