বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলে গণভোটের রায় কেন মানতে চান না, প্রশ্ন আখতারের

এপ্রিল ১, ২০২৬
A A
হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলে গণভোটের রায় কেন মানতে চান না, প্রশ্ন আখতারের
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ স্পষ্ট রায় দিয়েছে।

সেই রায়কে অসাংবিধানিক বলা শুধু অযৌক্তিক নয়, বরং সংসদের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে। তিনি জোর দিয়ে বলেন, গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদিত হোক বা না হোক, গণভোটকে অবৈধ ঘোষণা করার সুযোগ নেই।

মঙ্গলবার সংসদে বক্তব্যে তিনি আরও বলেন, তারেক রহমান নিজেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এখন সেই আহ্বানের পরেও কেন গণভোটের ফলাফল মানা হচ্ছে না—এ প্রশ্ন তিনি প্রধানমন্ত্রীর কাছে রাখেন।

আখতার হোসেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। সেই সময় সংবিধানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, শপথ এবং গুরুত্বপূর্ণ নিয়োগগুলো সংবিধানের স্পষ্ট নির্দেশনা ছাড়াই সম্পন্ন হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের সেই সময়টি ছিল গণঅভ্যুত্থানের ফল, যেখানে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন গঠন করে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালায়।

ঐকমত্য কমিশনের আলোচনায় বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিও উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তখন সবার মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছিল। কিন্তু এখন সংসদে এসে সেই অবস্থান থেকে সরে যাওয়ার কারণ কী—তা জানতে চান তিনি।

আখতার হোসেন অতীতের উদাহরণ টেনে বলেন, অতীতে সংবিধান সংশোধনের মাধ্যমে বিতর্কিত নিয়োগের কারণে দেশকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছে। তাই একই ভুল পুনরাবৃত্তি না করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

জামায়াত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

ঢাকার সবুজবাগে কুপিয়ে ওয়ার্ড বিএনপির কর্মীকে হত্যা

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

রাহুল গান্ধীকে আটকের ঘটনায় মমতা ও অভিষেকের তীব্র নিন্দা

জুলাই ২২, ২০২৬

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version