মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইহুদি-বিরোধী বক্তব্য দেওয়ায় আজহারি-এর ভিসা বাতিল

এপ্রিল ১, ২০২৬
A A
ইহুদি-বিরোধী বক্তব্য দেওয়ায় আজহারি-এর ভিসা বাতিল
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি-এর ভিসা বাতিল করে তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। বুধবার (১ এপ্রিল) Daily Mail-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক একটি সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সফর করছিলেন আজহারি। ব্রিসবেনে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সফর শুরু হলেও মাঝপথেই দেশটির সরকার তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

তার এই সফরের আওতায় ব্রিসবেনের পর মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় আরও কয়েকটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিলের ফলে নির্ধারিত এসব কর্মসূচি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর Jonathan Duniam বলেন, আজহারির আগমন নিয়ে বিভিন্ন গোষ্ঠী আগেই সংসদ সদস্যদের সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ কয়েকটি সংগঠন তার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক আলোচনায় আজহারি হিটলারকে প্রশংসা করে এবং ইহুদিবিদ্বেষী বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। সেখানে তিনি ইহুদিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এবং তাদের বিরুদ্ধে নানা বিতর্কিত দাবি উত্থাপন করেন।

এর আগে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ২০২১ সালে হিন্দুবিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাকে সে দেশে প্রবেশে বাধা দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া বাংলাদেশেও তার প্রকাশ্য ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আরোপের ঘটনা রয়েছে।

সিনেটে দেওয়া বক্তব্যে ডুনিয়াম বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এই বক্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এসব অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপি নেতা ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

জুলাই ২৮, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপি করা আমলাকে নির্বাচন কমিশনে নিয়োগ

জুলাই ২৮, ২০২৬
খেলা

ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, লিটন হচ্ছেন নতুন অধিনায়ক!

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাকসু জিএস আম্মারকে ইমি বললেন ‘চামার’, দিলেন রাস্তায় ফেলে মারার উসকানিও

জুলাই ২৮, ২০২৬

দীর্ঘস্থায়ী মানসিক রোগ ‘সিজোফ্রেনিয়া’, এটির লক্ষণ ও প্রতিকার কী?

জুলাই ২৮, ২০২৬

বিএনপি নেতা ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version