Friday, September 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের

April 4, 2026
A A
ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৪ এপ্রিল) পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার উদ্যোগগুলো বাধাগ্রস্ত হচ্ছে এবং এর দায় সাবেক উপদেষ্টাদেরও নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর একটি নতুন সংবিধানের আকাঙ্ক্ষা থাকলেও তা পূরণ হয়নি। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর দলটি এখন কোনো কিছু তোয়াক্কা করছে না। বিশেষ করে গুম প্রতিকার, মানবাধিকার কমিশন এবং বিচারপতি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা আইনে পরিণত করছে না। এর মাধ্যমে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে নির্বাহী বিভাগ নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সংসদে এসব সমস্যার উপযুক্ত সমাধান পাওয়া যাচ্ছে না বলেই রাজপথে অবস্থান নিতে হচ্ছে বলে জানান এনসিপি আহ্বায়ক। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, সামনে অর্থনৈতিক মন্দা এবং যুদ্ধের কারণে যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, তাতে দলগুলোর মধ্যে ঐক্য থাকা জরুরি ছিল। অন্যথায় সরকার পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূস ও আসিফ নজরুলসহ অন্যদের এই সংস্কারগুলো ধরে রাখতে এগিয়ে আসতে হবে। তারা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতা হস্তান্তর করে নিজেদের ক্যারিয়ারে ফিরে যাবেন, এটি হতে পারে না। জনগণের রক্তের বিনিময়ে পাওয়া ক্ষমতা ও সংস্কারগুলো বাতিলের বিরুদ্ধে তাদের মুখ খুলতে হবে এবং প্রয়োজনে রাজপথে নেমে জনগণের পাশে দাঁড়াতে হবে।

Related Posts

প্রধান সংবাদ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

September 18, 2026
আন্তর্জাতিক

সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

September 18, 2026
প্রধান সংবাদ

‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

September 18, 2026

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

September 18, 2026

সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version