মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

এপ্রিল ৬, ২০২৬
A A
এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
Share on FacebookShare on Twitter

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির সরকার। এর আগে একই ধরনের কারণে মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) ইহুদি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করা হয়। অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার কিছু বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে বিবেচনা করেছে দেশটির কর্তৃপক্ষ।

জানা গেছে, শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিডনিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে পূর্বে দেওয়া কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়। এক ভিডিওতে তাকে ইহুদিদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়, যা অস্ট্রেলীয় কর্তৃপক্ষের দৃষ্টিতে ঘৃণামূলক বক্তব্য হিসেবে গণ্য হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। ফলে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে থাকলেও ভবিষ্যতে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

তিনি ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল’-এর আমন্ত্রণে ‘এ লেগাসি অব ফেইথ’ শীর্ষক একটি সফরে অংশ নিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সিডনির পাঞ্চবোলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল। তবে ভিসা জটিলতা তৈরি হওয়ায় তিনি আগেই দেশটি ত্যাগ করেন। এর ফলে সিডনি ছাড়াও ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে নির্ধারিত অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এক সাক্ষাৎকারে বলেন, ঘৃণামূলক বা বিদ্বেষমূলক মতাদর্শ প্রচারকারীদের প্রতি তাদের কোনো সহনশীলতা নেই। দেশটির আইন অনুযায়ী এ ধরনের ক্ষেত্রে ভিসা বাতিলের ক্ষমতা সরকারের রয়েছে।

এদিকে বিরোধী দলের ছায়া পররাষ্ট্রমন্ত্রী মাইকেলিয়া ক্যাশ এ ঘটনায় সরকারের সমালোচনা করে বলেন, শুরুতেই এমন ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া উচিত হয়নি।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বিষয়টি পর্যালোচনা করছে—শায়খ আহমাদুল্লাহর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।

সম্পর্কিত খবর

এনসিপি

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬

রাকসু ভবনে অতর্কিত হামলা: জিএস সালাহউদ্দিন আম্মারসহ আহত ৪

জুলাই ২৭, ২০২৬

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version