বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ জামায়াতের

বগুড়ায় উপনির্বাচন

এপ্রিল ৮, ২০২৬
A A
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ জামায়াতের
Share on FacebookShare on Twitter

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী আবিদুর রহমান (সোহেল) বুধবার দুপুরে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার প্রত্যাশায় অংশ নিলেও বাস্তবে সরকারি প্রভাব বিস্তারের কারণে নির্বাচনী পরিবেশ ভীতিকর হয়ে উঠেছে। তাঁর দাবি, বিএনপি-সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

জামায়াতের প্রার্থী আরও অভিযোগ করেন, এসব বিষয়ে বারবার রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তাঁর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলেন তিনি।

তিনি জানান, ১৫০টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার তালিকা আগেই চাওয়া হলেও তা গোপন রাখা হয়। পরে তালিকা পাওয়ার পর ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ছাড়া সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিএনপির পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগও তোলা হয়। তাঁর দাবি, অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করে তাঁদের প্রচারণায় নামানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু ভোট আয়োজনের জন্য বেশ কিছু দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা।

অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ১২ জন প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অন্যান্য অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version