শুক্রবার, জুন ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

শ্রমিকের সন্তানদের শিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: জামায়াত আমির

এপ্রিল ১১, ২০২৬
A A
শ্রমিকের সন্তানদের শিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে বৈষম্যহীন সুযোগ নিশ্চিত করতে হলে শ্রমিকদের সন্তানদের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তিনি বলেন, শুধু ধনীদের সন্তানরাই নেতৃত্বে আসবে—এ ধারণা সঠিক নয়; শ্রমিক পরিবারের সন্তানদেরও দেশের সর্বোচ্চ পদে যাওয়ার সুযোগ থাকা উচিত।

শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকরাও দেশের নাগরিক এবং তারা রাষ্ট্র পরিচালনায় অংশীদার। তাই তাদের অধিকার নিশ্চিত করার দায় শুধুমাত্র মালিকদের ওপর চাপিয়ে না দিয়ে রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, শ্রমঘন এলাকায় সাধারণ হাসপাতালের পাশাপাশি উন্নতমানের বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। শ্রমিকদের চিকিৎসা ব্যয়ের একটি অংশ মালিকদের বহন করার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে শ্রমিক পরিবারের সন্তানদের মানবিক ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন—সব ক্ষেত্রেই শ্রমিকদের অবদান উল্লেখযোগ্য। তবুও তাদের ন্যায্য দাবি আজও পূরণ হয়নি। তিনি মন্তব্য করেন, শাসকগোষ্ঠীর অনেকেই শ্রমিকদের বাস্তবতা বুঝতে ব্যর্থ।

মালিক ও শ্রমিকের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিল্প টিকিয়ে রাখতে উভয় পক্ষের সমন্বয় প্রয়োজন। মালিক ও শ্রমিক, দু’পক্ষের স্বার্থ রক্ষা করেই টেকসই উন্নয়ন সম্ভব।

সম্মেলনে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

জুন ৫, ২০২৬
বিএনপি

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন’

জুন ৪, ২০২৬
জামায়াত

‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’

জুন ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

জুন ৫, ২০২৬

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জুন ৪, ২০২৬

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন’

জুন ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version