তীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে বলেছেন, গোটা সমাজ এখন গোঁজামিলের মধ্য দিয়ে চলছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমরা অতীত থেকে শিক্ষা নিচ্ছি না, কিন্তু মনে রাখা উচিত যে পাপ কাউকেই ছাড়ে না। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের কথাবার্তা শুনলে মনে হয় দেশ যেন তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবে জ্বালানি সংকটের কারণে কৃষকরা সেচ দিতে পারছেন না। তিনি মনে করেন, কৃষির বিপর্যয় ঘটলে পুরো জাতি সংকটে পড়বে এবং কোনো বিদেশি ঋণ বা সহায়তা জাতিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে না।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পরামর্শ দিয়ে জামায়াত আমির বলেন, অন্তত ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি মজুত বা বাফার স্টক গড়ে তুলতে হবে। পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দিয়ে সৌরশক্তি বা বিকল্প বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি আবারও ফ্যাসিজম বা গায়ের জোরের পথ বেছে নেওয়া হয়, তবে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।
দেশের ব্যাংকিং খাত ও মেধাভিত্তিক সমাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংকে টাকা নেই কিন্তু খাতায় লাভ দেখানো হচ্ছে—এমন গোঁজামিল দিয়ে দেশ চলতে পারে না। তিনি রাজনীতিভিত্তিক সমাজের বদলে মেধাভিত্তিক সমাজ গঠনের ওপর জোর দেন। একইসঙ্গে কৃষিবিদ ইনস্টিটিউটের মতো মেধাবীদের সংগঠনে জোর করে নেতৃত্ব দখলের সংস্কৃতির অবসান ঘটানোর দাবি জানান তিনি।
