জুলাই আন্দোলনের সময় লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিনে এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।
ঘটনার পরদিন, ১৭ জুলাই, ভুক্তভোগী আশরাফুল লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
