বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হবে কাল

এপ্রিল ১৩, ২০২৬
A A
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী ২১ এপ্রিল। এ লক্ষ্যে দলীয় কোটার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে দলের মহিলা বিভাগের প্রস্তাবিত একটি তালিকা পর্যালোচনা করা হয়েছে এবং তালিকার বাইরেও যোগ্য প্রার্থী খোঁজা হচ্ছে।

অন্য দলের তুলনায় জামায়াতে প্রার্থী হতে আগ্রহীদের ভিড় কম। দলটি কোনো উন্মুক্ত মনোনয়ন ফরম ছাড়ছে না; বরং নির্ধারিত প্রক্রিয়ায় বাছাইকৃত প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের সাংগঠনিক অবদান, ত্যাগ এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাকে প্রাধান্য দিয়ে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে চূড়ান্ত তালিকা অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, বিরোধী দলের ৭৭টি আসনের অনুপাতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পাবে ১৩টি সংরক্ষিত নারী আসন। এর মধ্যে জামায়াতে ইসলামী পেতে পারে ১২টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ১টি আসন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনো চলমান। মহিলা বিভাগের প্রস্তাবিত তালিকা চূড়ান্ত নয় এবং নামগুলো এখনো প্রকাশ করা হয়নি। নির্বাহী পরিষদের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রার্থী নির্বাচনে সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা এবং সংসদে আইন প্রণয়ন বিষয়ে কথা বলার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবীসহ পেশাজীবীদেরও অগ্রাধিকার দেওয়া হতে পারে। প্রার্থীদের কমপক্ষে ‘রুকন’ পর্যায়ের হওয়া নিশ্চিত করা হচ্ছে।

সূত্রমতে, সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা কম। তবে বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। ঢাকার বাইরে যেসব এলাকায় দলের সংসদ সদস্য নেই, সেসব এলাকাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

যদিও এখনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কয়েকটি নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রীদের মধ্য থেকেও কেউ কেউ মনোনয়ন পেতে পারেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

বিএনপি

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন’

জুন ৪, ২০২৬
জামায়াত

‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’

জুন ৪, ২০২৬
জামায়াত

ইসলামী ব্যাংক উদ্ধারে নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির

জুন ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জুন ৪, ২০২৬

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন’

জুন ৪, ২০২৬

‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’

জুন ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version