বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

এপ্রিল ১৪, ২০২৬
A A
সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

জামালপুরের মেলান্দহে ৩৬০০ পিস ইয়াবাসহ এক যুবদল ও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন শিলু এবং হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আটক আল আমিন শিলু মেলান্দহের আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার বাসিন্দা এবং আইয়ুব আলী একই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা এলাকায় রাজনৈতিক প্রভাবশালী হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের ভয়ে এলাকার সাধারণ মানুষ এতদিন কথা বলার সাহস পায়নি। তাঁদের এই গ্রেপ্তারে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অভিযোগ উঠেছে, সকালে ইয়াবা ও নগদ টাকাসহ এই দুই নেতা গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁদের ছাড়িয়ে নিতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা দিনভর জোর তদ্বির চালিয়েছেন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনগত অবস্থানে অনড় থেকে সোমবার রাত ৮টায় মেলান্দহ থানায় তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রহুল আমীন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আল আমিন শিলুকে আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। রাজনৈতিক পদ-পদবি ব্যবহার করে মাদকের কারবার চালানোর এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের যথাযথ বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপির কর্মী-সমর্থক পরিচয়ে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জুলাই ২১, ২০২৬
বাংলাদেশ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version